৫০ সেকেন্ডেই চীনা কোম্পানির নতুন সব ফোন বিক্রি ভারতে!

২৬ জুন, ২০২০ ২০:৫৭  
চীনা পণ্য বয়কটের ডাককে উড়িয়ে দিয়ে ভারতের বাজারে অবমুক্তির দিনেই স্টক ফুরিয়ে গেছে রেডমির নতুন স্মার্টফোনের সব সেট। রেডমি নোট নাইন প্রো ম্যাক্স মডেলের সেটটি বাজারে আসার ৫০ সেকেন্ডে 'আউট অব স্টক' হয়ে যায়। নিজের টুইটার অ্যাকাউন্টে বিষয়টি জানান, রেডমি কোম্পানির ভারতের প্রধান মনুকুমার জৈন। নতুন স্মার্টফোনটি বাজারে আসার প্রথম দিনেই বড় সাফল্যের কথা জানিয়ে তিনি লেখেন, আজকের সেলে ৫০ সেকেন্ডেরও কম সময়ে স্টক শেষ হয়ে যায়। পরের সপ্তাহে এটি আরও বেশি পরিমাণে বাজারে আনতে আমরা অনেক পরিশ্রম করে যাচ্ছি। https://twitter.com/manukumarjain/status/1275688632247037959?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1275688632247037959&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Ftechnology%2Fredmi-note-9-pro-max-a-chinese-phone-sold-out-in-50-seconds-puts-question-on-boycott-china-intentions-online_322673.html   পণ্যটি বিক্রিতে এই সাফল্যে সবার ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদও জানান মনুকুমার। তবে এই দিন কত সংখ্যক রেডমি নোট নাইন প্রো ম্যাক্স সেট বিক্রি হয়েছে সে ব্যাপারে কিছু বলেননি তিনি। এদিক সীমান্ত বিরোধ নিয়ে চীনা পণ্যের বয়কটের যে ডাক উঠেছিল সেটি কি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ ছিল-এমন প্রশ্ন উঠেছে অল্প সময়ে, রেডমির এই ফোনের সব সেট ভারতীয়রা কিনে নেয়ায়।